ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:২২:৫৮ অপরাহ্ন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে রাসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ:) ও হযরত ইসমাইল (আ:) এর মহান ত্যাগের  আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক, এই প্রত্যাশা করি। অহংকার স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পারিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ।

বাণীতে তিনি আরো উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়েছেন। আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

আমাদের প্রিয় রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলের নাগরিক দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহানগরবাসীর আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব পচনশীল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ প্রদান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আসুন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করি এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন। প্রিয় মহানগরবাসীসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়