ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৭:০৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৭:০৩:৩৬ অপরাহ্ন
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
২৫শে মে-২৬ সোমবার সকালে দমকা হাওয়া ও  ঝড়-বৃষ্টি'তে বগুড়ার "গাবতলী মহিলা কলেজ" এর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

জানা গেছে, সোমবার ভোরে হঠাৎ ঝড়ে গাবতলী মহিলা কলেজের গাছপালা সহ অফিস কক্ষ, শিক্ষক রুম, শ্রেনী কক্ষ (টিনসেট ঘর), ব্যবহারিত আসবাবপত্র, হলরুম, পরীক্ষা কন্ট্রোল রুম, পাঁচটি শ্রেণি কক্ষের উপর গাছপালা ভেঙ্গে পড়ায় ঘরের ব্যাপক ক্ষতিসাধন হয়।

এছাড়াও কক্ষের ভিতর থাকা বিভিন্ন আসবাবপত্র বিনষ্ট হয় এবং মূল্যবান কাগজপত্র নষ্ট হয়। ঘরের ছাউনি ভেঙ্গে তছনছ হয়ে যায়। ছোট বড় প্রায় ৩০টি মূল্যবান গাছ ভেঙে পড়ে যায়।

কলেজের অধ্যক্ষ মোঃ নূরে আলম সিদ্দিকী জানান, হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টিতে মুহূর্তের মধ্যে কলেজটি লন্ডভন্ড হয়ে যায়। এতে করে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবর পেয়ে গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম ও অত্র কলেজ গভর্নিং বডি সভাপতি কৃষিবিদ ডক্টর মাহমুদ হাসান সুজা ও অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী ক্ষতিগ্রস্ত কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন।

অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী জানান, ঝড়ে বিধ্বস্ত হওয়া ক্ষতিগ্রস্ত কলেজের অবকাঠামো মেরামত করা প্রয়োজন এবং ঝড়ে বিধ্বস্ত হওয়া কলেজ টি সংস্কার করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্থিক বরাদ্দ সহ সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম