ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস সাজঘরে শ্যাম্পেন-ফোয়ারা! দু’দশকের জ্বালা সুদে-আসলে মেটাল আর্সেনাল হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’ বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ ‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা ফাইবার খেলেই হাঁটুতে বাত সারবে ৬ সপ্তাহে

ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৬:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৬:৩৬:১০ অপরাহ্ন
ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’ ছবি: সংগৃহীত
গরমে গলদঘর্ম হওয়াতেই কষ্টের শেষ নয়, ঘাম জমে চুলকানি, র‌্যাশও সহ্য করতে হচ্ছে? বেশি ঘাম মানেই হতে পারে দুর্গন্ধ। গরম মানেই ঘামের উপর ধুলো-ময়লার স্তর জমে শুরু অস্বস্তি। আর এই সবের জন্যই শুধু গায়ে মাখার সাবান বা শ্যাম্পু নয়, বরং বিশেষ কিছু দরকার।

মুখের যেমন ক্লিনজার হয়, গায়ে মাখার জন্যও তা হয়। বাজারচলতি নানা রকম ক্লিনজার রয়েছে। তবে যদি ভরসা রাখতে চান প্রাকৃতিক এবং খাঁটি উপাদানে বাড়িতেই ত্বকের ধরন, নির্দিষ্ট সমস্যা বুঝে তৈরি করতে পারেন গায়ে মাখার ক্লিনজার।

সমস্যার সমাধানে কাজে আসবে টি-ট্রি অয়েল এবং পেপারমিন্ট অয়েল। ক্লিনজার তৈরি হবে তরল ক্যাসটাইল সাবান দিয়ে, এটি ক্লিনজারের অন্যতম উপাদান। ক্যাসটাইল সাবান উদ্ভিজ্জ উৎস থেকে তৈরি এবং ত্বকবান্ধব। এটি সংবেদনশীল ত্বকের জন্যও ভাল। আধ কাপ তরল ক্যাসটাইল সাবানের সঙ্গে ১/৪ কাপ পরিশোধিত জল মেশান। এক টেবিল চামচ কাঠবাদামের তেলের সঙ্গে মিশিয়ে নিন ৭-৮ ফোঁটা টি-ট্রি অয়েল এবং পেপারমিন্ট অয়েল। টি-ট্রি অয়েল সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। পেপারমিন্ট অয়েল ত্বকে ঠান্ডা পরশ আনে, ফলে জ্বালা-চুলকানি কমে। তেল, সাবান এবং জল একটি পরিষ্কার বোতলে ঢেলে, ঝাঁকিয়ে মিশিয়ে নিন। এক বার তৈরি করে রাখলে এক মাস ব্যবহার করা যাবে।

ট্যানের সমস্যা: রোদের তাপে গায়ে, হাতেও কালচে ছোপ পড়ে যায়। ত্বক পুড়ে যায় অনেক সময়। কালচে ভাব দূর করতে বানিয়ে ফেলুন কফি ক্লিনজার। আধ কাপ তরল ক্যাসটাইল সাবানের সঙ্গে ১/৪ কাপ পরিশোধিত জল, ৪-৫ টেবিল চামচ কফিগুঁড়ো, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। খুব ভাল করে সমস্ত উপকরণ বোতলে ঢেলে মিশিয়ে নিন।

আর্দ্রতা জোগাবে: গরমে ঘাম বেশি হয়, শরীরও ঘামে চটচটে হয়ে থাকে। তবে যদি দীর্ঘ ক্ষণ এসি ঘরে থাকতে হয়, তা হলে কিন্তু ত্বকে আর্দ্রতার অভাব হতে পারে। আবার যদি লু হাওয়া দেয়, বা বাতাসে আর্দ্রতা কমে যায় তখনও ত্বক শুষ্ক হয়ে যায়, জ্বালা করে। ত্বকে আর্দ্রতা জোগাতে বাড়িতে বানিয়ে ফেলুন অ্যালো ভেরা ক্লিন‌জ়ার। ১টি শসার রস বার করে নিন। আধ কাপ ক্যাসটাইল সাবানের সঙ্গ শসার রস, ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল, ১ টেবিল চামচ গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন। গরম থেকে ফেরার পরে এটি ব্যবহার করলে ত্বকে জ্বালার ভাব কমবে, ত্বক নরম এবং আর্দ্র থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩