ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৬:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৬:২৪:৩৮ অপরাহ্ন
বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ ছবি: সংগৃহীত
বিপুল সংখ্যক আইনপ্রণেতার ভোট পেয়ে আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার (২৫ মে) সকালে আইনসভার তৃতীয় বার্ষিক অধিবেশনে পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গালিবাফ, হোজ্জাতোলেসলাম মোহাম্মদ তাকি নাকদালি এবং ওসমান সালারি সংসদের স্পিকারের পদে প্রার্থী ছিলেন।
 
গালিবাফ আইনপ্রণেতাদের দেওয়া ২৭১ ভোটের মধ্যে ২৩৫টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। অন্যদিকে নাকদালি পান ২৯ ভোট এবং সালারি পান ৭ ভোট।
 
১১তম পার্লামেন্টের পুরো চার বছর এবং ১২তম পার্লামেন্টের প্রথম দুই বছরজুড়ে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন গালিবাফ।
 
ইরান পার্লামেন্টের সভাপতিমণ্ডলীতে মোট ১২টি পদ রয়েছে– একটি স্পিকারের, দু’টি ভাইস স্পিকারের, ছয়টি সচিবের এবং তিনটি পর্যবেক্ষকের।
 
এছাড়া পার্লামেন্টে ১৩টি বিশেষায়িত কমিটি রয়েছে। প্রতিটি কমিটির নিজস্ব ছয় সদস্যের সভাপতিমণ্ডলী থাকে, যেখানে একজন চেয়ারম্যান, দু’জন উপ-চেয়ারম্যান, একজন মুখপাত্র এবং দু’জন সচিব থাকেন।
 
পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর সদস্যরা সব প্রতিনিধির সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে বিশেষায়িত কমিটিগুলোর সভাপতিমণ্ডলী সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ভোটে এক বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। সূত্র: প্রেস টিভি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক