ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস সাজঘরে শ্যাম্পেন-ফোয়ারা! দু’দশকের জ্বালা সুদে-আসলে মেটাল আর্সেনাল হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’ বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ ‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা ফাইবার খেলেই হাঁটুতে বাত সারবে ৬ সপ্তাহে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে নিহত ২৬ একটি শর্ত না-মানলে কিছুতেই আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৬:১৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৬:১৮:৪৫ অপরাহ্ন
‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা ছবি: সংগৃহীত
ঈদে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘বনলতা সেন’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চরিত্রটি পেতে তাকে তিন দফা অডিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এটি তার অভিনীত চতুর্থ সিনেমা। এর আগে তিনি ‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে ‘তুফান’-এর শুটিংয়ের আগেই, ২০২৩ সালের শেষ দিকে ‘বনলতা সেন’-এর সব কাজ শেষ করেন তিনি।

সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে নাবিলা জানান, চরিত্রটি তার জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। কারণ ‘বনলতা সেন’ চরিত্রটি পাঠকের কল্পনায় ভিন্নভাবে ধরা দেয়। তিনি বলেন, “প্রত্যেক পাঠকই ‘বনলতা সেন’-কে নিজের মতো করে কল্পনা করেন। সেই কল্পনার সঙ্গে অন্যের মিল নাও থাকতে পারে। সিনেমায় মূলত সেই অনুসন্ধানের দিকটিই ফুটে উঠেছে।”

এই সিনেমায় যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “শুরুতে তাকে শুধু চরিত্রের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছিল।” পরে পুরো চিত্রনাট্য পড়ে তিনি মুগ্ধ হন। তবে প্রথমে যে চরিত্রের জন্য ভাবা হয়েছিল, সেটি করতে আগ্রহী ছিলেন না। তিনি বলেন, “আমি বলেছিলাম, এই চরিত্রটি এখন করতে চাই না। যদি আমাকে ‘বনলতা সেন’-এর চরিত্রে ভাবেন, তাহলে এককথায় রাজি হয়ে যাব।”

পরে দীর্ঘ অপেক্ষার পর নির্মাতা তাকে আবার ডাকেন এবং তিন দফা অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়। নাবিলা বলেন, “অনেক দিন পর আবার ডাকলেন, তিনবার অডিশন হলো। তারপর শুটিং শুরু হয়।”

সিনেমা নিয়ে প্রত্যাশা প্রকাশ করে তিনি বলেন, “জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা প্রায় শতবর্ষের কাছাকাছি হলেও এখনো তা সমানভাবে প্রাসঙ্গিক। কবিতাজুড়ে যে রহস্য ও দর্শন আছে, আমরা চাই সিনেমাটিও দর্শককে সেই আবেশে ধরে রাখুক।”

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নাবিলা বলেন, “পরিচালক মাসুম হাসান উজ্জ্বল বড় ক্যানভাসে কাজ করতে পছন্দ করেন। প্রতিটি দৃশ্যের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে। কস্টিউম, সেট ও লুক নিয়ে প্রচুর কাজ করতে হয়েছে, তবে পুরো অভিজ্ঞতাই ছিল আনন্দ ও শেখার।

এর আগে কবিতা অবলম্বনে নির্মিত ‘কথা হবে তো’-তে কাজের অভিজ্ঞতাও তার ছিল বলে জানান তিনি। এ ধরনের কাজ তাকে চরিত্রের গভীরে যেতে সাহায্য করে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

বর্তমানে তিনি ঈদের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা এবং ‘বনলতা সেন’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩