ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে নিহত ২৬

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৬:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৬:০৪:১৯ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে নিহত ২৬ ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে ২৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সোমবার (২৫ মে) টাঙ্গাইল, বগুড়া, মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জে পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন, বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে, মুন্সিগঞ্জে কাভার্ডভ্যান-লরি সংঘর্ষে একজন ও গোপালগঞ্জে একজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। সোমবার (২৫ মে) ভোরে যমুনা সেতু সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই পেশায় ধান কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

নিহত ১৭ জনের মধ্যে ১৫ জনের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা গ্রামে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, বাকি দুইজনের বাড়ি রাজশাহী বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সড়াতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয় এবং হাসপাতালে দুইজন মারা যায়।

বগুড়া
বগুড়ায় ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মা আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে জেলার শাজাহানপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনিছুর রহমান ও তার দুই বছরের কন্যা পুষ্প। তাদের গ্রামের বাড়ি পাবনায়। 

মুন্সিগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। সে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। অন্যদিকে আহত কাভার্ড ভ্যানচালকের নাম নুরুল আলম (৪০) বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার সদর উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক