ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ

নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৫৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৫৪:২৮ অপরাহ্ন
নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর তীরে হাঁটতে গিয়ে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ পেয়েছেন কৃষক মো.নাজিম উদ্দিন। বিরল এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে। মাছটি একনজর দেখতে রাতেই ভিড় করেন শতাধিক মানুষ।

রবিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীর তীরবর্তী একটি খালে মাছটি পাওয়া যায়।

কৃষক নাজিম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাড়ির পাশের নদীর তীরে হাঁটতে বের হন কৃষক নাজিম উদ্দিন। এ সময় তার হাতে থাকা টর্চলাইটের আলোতে খালের অল্প পানির মধ্যে বড় কিছু নড়াচড়া করতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে দেখতে পান বিশাল আকৃতির একটি কোরাল মাছ ছটফট করছে। পরে দ্রুত সেটি ধরে বাড়িতে নিয়ে যান তিনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়। স্থানীয়দের অনুরোধে মাছটি পরে চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকানে আনা হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয়দের ধারণা, জোয়ারের পানির সঙ্গে মাছটি খালে উঠে এসে আটকা পড়েছিল। বিশাল আকৃতির এ কোরাল মাছ ঘিরে পুরো এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সৌভাগ্যের প্রতীক বলেও মন্তব্য করেছেন।

নাজিম উদ্দিন বলেন, নদীর পাড়ে হাঁটার সময় হঠাৎ পানিতে বড় কিছু নড়াচড়া করতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি বিশাল একটি কোরাল মাছ। পরে দ্রুত ধরে ফেলি। এত বড় মাছ জীবনে এই প্রথম পেলাম।

স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, রাত হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন মিলে মাছটি কিনে নেন। প্রায় ২০ কেজি ওজনের মাছটি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। পরে মাছটি কেটে ভাগ করে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার