ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস সাজঘরে শ্যাম্পেন-ফোয়ারা! দু’দশকের জ্বালা সুদে-আসলে মেটাল আর্সেনাল হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’ বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ ‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা ফাইবার খেলেই হাঁটুতে বাত সারবে ৬ সপ্তাহে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে নিহত ২৬ একটি শর্ত না-মানলে কিছুতেই আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতিকে ৮ লাখ টাকার সহায়তা প্রদান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৪৪:১১ অপরাহ্ন
দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত
সারাদেশে ইতোমধ্যে দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। 

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সরদার মো. শাখাওয়াত হোসেন বলেন, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। প্রথম ধাপে যে ১৮ উপজেলায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

তিনি আরও বলেন, এরপরও হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি ডেকে ডেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এর আগে পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মানও যাচাই করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩