ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতিকে ৮ লাখ টাকার সহায়তা প্রদান

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৪১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৪১:৪৩ অপরাহ্ন
নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতিকে ৮ লাখ টাকার সহায়তা প্রদান নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতিকে ৮ লাখ টাকার সহায়তা প্রদান
নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতির অবকাঠামো উন্নয়ন ও আইন বই ক্রয়ের জন্য ৮ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের এ সহায়তা আনতে ভূমিকা রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বরাদ্দের মধ্যে বার ভবনের বর্ধিতকরণ কাজে ৫ লাখ টাকা এবং আইন বই ক্রয়ের জন্য ৩ লাখ টাকা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানসংকট, পুরোনো অবকাঠামো ও প্রয়োজনীয় আইন বইয়ের অভাবে ভোগান্তিতে ছিলেন আদালতপাড়ার আইনজীবীরা। নতুন এই সহায়তায় সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী বলেন, “নাটোরের আইনজীবীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সহায়তা। প্রতিমন্ত্রী পুতুলের আন্তরিকতায় এ বরাদ্দ পাওয়া গেছে। এজন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।”

নাটোর জজ কোর্ট উকিল বার সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, “আমাদের বিভিন্ন সমস্যার কথা জানানো হলে দ্রুত সময়ের মধ্যে এই সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এতে আইনজীবীরা উপকৃত হবেন।”

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল হক মুক্তা বলেন, “বার ভবনের সম্প্রসারণ ও আইন বই সংগ্রহের মাধ্যমে আইনজীবীদের পেশাগত কাজের পরিবেশ আরও উন্নত হবে।”

আইনজীবীরা জানান, নতুন বরাদ্দের ফলে আদালতপাড়ায় দীর্ঘদিনের কিছু সমস্যা সমাধানের পথ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন আইন বই সংগ্রহ করা গেলে তরুণ আইনজীবীরাও বেশি উপকৃত হবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার