ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৩৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৩৯:১৩ অপরাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীর জোগারচর সরাতৈল এলাকায় রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যাওয়ার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ভারশোঁ ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বাকি দুজনের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। হতাহত হওয়া এই মানুষগুলোর প্রত্যেকেই পেশায় দিনমজুর বা সাধারণ যাত্রী এবং তারা পবিত্র ঈদুল আজহার ছুটিতে রড বোঝাই ওই ট্রাকে চড়ে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে ফিরছিলেন।

সোমবার (২৫ মে) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত শনাক্ত হওয়া নয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- মো. সাগর মিয়া (২০), পিতা-সাকিম মিয়া, রাজেন্দ্রবাড়ি, মান্দা, নওগাঁ; রবিউল ইসলাম (২৫), পিতা-শহিদুল ইসলাম, রাজেন্দ্রবাড়ি, মান্দা, নওগাঁ; ইসমাইল হোসেন (১৯), পিতা-আলতাফ হোসেন, বাতানপুর, তানোর, রাজশাহী; নজরুল (৬০), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; মামুন (৪৫), চাঁপাইনবাবগঞ্জ এবং সারিকুল (২৫), পিতা-সাইদুল, মালঞ্চী, নিয়ামতপুর, নওগাঁ। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯ জনসহ মোট ১৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। 

অপরদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাবু (৩৫), পিতা-মজিবর (ডেমরা); আব্দুল রহমান (৩৫), পিতা-আব্দুল রহিম (হোসেনপুর); তুহিন, পিতা-নজরুল (দশপাড়া); আলমগীর (৪০), পিতা-সফেদ আলী (পাকুড়িয়া); সিদ্দিক আলী (৪০), পিতা-ছোরহাব আলী (পাকুড়িয়া); খোরশেদ (২৬), পিতা-মৃত সাহেব আলী (রাজেন্দ্র বাড়ি) এবং সমেজ, পিতা-শহিদুল (ডেমরা)। এই সাতজনের বাড়িই নওগাঁ জেলার মান্দা থানায়। এছাড়া অপর আহত ব্যক্তি হলেন নয়ন বিশ্বাস (৩২), পিতা-মৃত মান্নান, নাটোর। 

ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসন ডিউটিতে নিয়োজিত টাঙ্গাইল জেলা পুলিশ, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ এবং এলেঙ্গা ফায়ার সার্ভিস বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে টাঙ্গাইল জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের রেকার এবং বিবি-এর ভারী রেকার দিয়ে উল্টে যাওয়া ট্রাক ও রড সরিয়ে উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ করা হয়। যমুনা সেতু পূর্ব থানা পুলিশ নিহতদের প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করাসহ নাম-ঠিকানা সম্পূর্ণ যাচাইকরণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। 

দুর্ঘটনার বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক অতিরিক্ত যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মযুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ