ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস সাজঘরে শ্যাম্পেন-ফোয়ারা! দু’দশকের জ্বালা সুদে-আসলে মেটাল আর্সেনাল হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১৭ শিশুর ত্বকের ধরন বুঝে বাড়িতে তৈরি করুন গায়ে মাখার ‘ক্লিনজার’ বিপুল ভোটে ফের ইরানের সংসদ স্পিকার হলেন বাঘের গালিবাফ ‘বনলতা সেন’ নিয়ে মুখ খুললেন নাবিলা ফাইবার খেলেই হাঁটুতে বাত সারবে ৬ সপ্তাহে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে নিহত ২৬ একটি শর্ত না-মানলে কিছুতেই আমেরিকার সঙ্গে আলোচনা নয়: ইরান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতিকে ৮ লাখ টাকার সহায়তা প্রদান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনা, শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বিজিবি

ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনা, শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বিজিবি

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৩১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:৩১:৪৩ অপরাহ্ন
ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনা,  শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বিজিবি ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনা, শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বিজিবি
ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে এবার শক্তিশালী পদক্ষেপ নিয়েছে বিজিবি। এখন সীমান্তে শুধু ছোট ড্রোন নয়, বরং বড় আকারের ফিক্সড-উইং ড্রোন কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাহিনীটি।

বিজিবি বেশ কয়েক বছর ধরে মূলত ছোট আকারের কোয়াডকপ্টার বা মাল্টি-রোটর ড্রোন ব্যবহার করে আসছে। এগুলো টেক-অফ ও ল্যান্ডিংয়ে সহজ হলেও ব্যাটারি লাইফ কম (সাধারণত ২০ থেকে ৪০ মিনিট) এবং রেঞ্জও সীমিত।

কিন্তু ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম সীমান্ত পাহারা দিতে দীর্ঘক্ষণ উড়তে সক্ষম ড্রোনের বিকল্প নেই। নতুন যুক্ত হতে যাওয়া ফিক্সড-উইং ড্রোনগুলো বিজিবিকে একটানা কয়েক ঘণ্টা বিশাল সীমান্ত এলাকায় নজরদারি করার সক্ষমতা দেবে।

পিলখানায় অবস্থিত বিজিবি সদর দপ্তরের কমিউনিকেশন ব্রাঞ্চের মাধ্যমে এই Open Tendering Method (OTM) প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। সরকারি ক্রয় পোর্টালের তথ্য অনুযায়ী, ড্রোন সংগ্রহ ও স্থাপনের জন্য কয়েক কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি সীমান্ত এবং সুন্দরবনের মতো নদীমাতৃক ও ঘন বনাঞ্চলে, যেখানে সাধারণ টহল দেওয়া কঠিন, সেখানে এই ফিক্সড-উইং ড্রোনগুলো কার্যকরভাবে কাজ করবে।

এছাড়াও চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ড্রোনগুলোর হাই-রেজোলিউশন থার্মাল ও নাইট-ভিশন ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব ড্রোন রিয়েল-টাইম ভিডিও সরাসরি বিজিবির কন্ট্রোল রুমে পাঠাতে সক্ষম হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩