ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে খাল পুনঃখননে ‘সাগর চুরি’ শিরোনামে ভিডিও ফেসবুকে ভাইরাল

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৫:১৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৫:১৭:২৮ অপরাহ্ন
তানোরে খাল পুনঃখননে ‘সাগর চুরি’ শিরোনামে ভিডিও ফেসবুকে ভাইরাল তানোরে খাল পুনঃখননে ‘সাগর চুরি’ শিরোনামে ভিডিও ফেসবুকে ভাইরাল
রাজশাহীর তানোর উপজেলা জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি খাল পুনঃখনন প্রকল্প কাজের ভাইরাল ভিডিও।

স্থানীয়দের ভাষায়,'খাল খননের নামে চলছে রীতিমতো খাল ডাকাতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে উঠে এসেছে খাল পুনঃখনন  খননকাজে ভয়াবহ অনিয়ম সরকারি অর্থ লোপাটের চিত্র।

স্থানীয়দের অভিযোগ, অভিজ্ঞ মহলের মতামত বা কোনো সাম্ভব্যতা যাচাই না করেই খাল পুনঃখনন করা হচ্ছে।যেভাবে খাল পুনঃখনন করা হচ্ছে তাতে খাল কৃষকদের কোনো উপকারেই আসবে না বরং ক্ষেত্র বিশেষে খালের দুপাশে অকাল জলাবদ্ধতায় অনেক জমির ফসল হানি ঘটার আশঙ্কা রয়েছে।কারণ আগে ছিলো খাল,এখন হচ্ছে খাড়ি।

অন্যদিকে স্থানীয় কৃষকেরা বলছে,উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) গাগরন্দ-দেওতলা-আজিপুর প্রায় তিন কিলোমিটার খাড়ি পুনঃখনন প্রকল্পে (সিডিউল) বহির্ভূতভাবে কাজ করছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। তাদের দাবি, খাল পুনঃখননের পরিবর্তে খালের পাড় কেটে ট্রাক্টরে করে মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে। আর খালের পাশে সামান্য মাটি ফেলে সেটিকে লেভেলিং দেখিয়ে কয়েক কোটি টাকার কাজ সম্পন্নের চেষ্টা চলছে। অন্যদিকে মাটি বিক্রি করে লাখ লাখ হাতিয়ে নিচ্ছেন একটি গোষ্ঠী।আর এসব মাটি পরিবহণ করতে গিয়ে এলাকার কাঁচা-পাকা রাস্তা নস্ট ও পরিবেশ দুষণ করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের নির্ধারিত দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা কোনোটিই সিডিউল অনুযায়ী মানা হচ্ছে না। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। ফলে জনমনে প্রশ্ন উঠেছে এটা কি খাল পুনঃখনন, নাকি প্রভাবশালীদের যোগসাজশে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের চেষ্টা ?

এদিকে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এত বড় প্রকল্পের কাজ চললেও সেখানে নেই কোনো তথ্যসম্বলিত সাইনবোর্ড। কোথাও উল্লেখ করা হয়নি প্রকল্পের ব্যয়, খালের পরিমাপ, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান,ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম কিংবা কাজের সময়সীমা। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সন্দেহ আরো বেড়েছে। তাদের ভাষায়, “অন্ধকারে খাল খননের নামে চলছে খাল ডাকাতি ?

অসমর্থিত একটি সুত্র জানায়, প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি অর্থায়ন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়ন করছে এসকেএস ফাউন্ডেশন। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের বিপুল অর্থের বড় একটি অংশ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লোপাট করা হচ্ছে এবং এর ভাগ যাচ্ছে সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের পকেটে।

স্থানীয় সচেতন মহল বলছে, কৃষি নির্ভর এলাকার পানি প্রবাহ সচল ও জলাবদ্ধতা নিরসনের নামে নেয়া এই প্রকল্প যদি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন না হয়, তাহলে একদিকে যেমন জনগণের অর্থ অপচয় হবে, অন্যদিকে কৃষকরা কাঙ্ক্ষিত সুফল থেকেও বঞ্চিত হবেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

তবে এবিষয়ে এসকেএস ফাউন্ডেশন তানোরের দায়িত্বরত প্রকৌশলী অনুপ কুমার এসব অভিযোগ অস্বীকার করে বলেন,নিয়মমাফিক কাজ হচ্ছে,তিনি বলেন,কাজ সম্পন্ন হলেই তথ্য সংবলিত সাইনবোর্ড লাগানো হবে।তিনি বলেন, মাটি বিক্রির বিষয়টি তার জানা নাই।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও অভিযোগের ভিত্তিতে এলাকাবাসী অবিলম্বে প্রকল্পটির নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং খাল পুনঃখননের প্রকৃত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার