ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ধুরইল ইউপিতে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৩:২৭ অপরাহ্ন
ধুরইল ইউপিতে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ধুরইল ইউপিতে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের (ইউপি) বাদেজল গ্রামে মসলা ফসলের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত জাতের মসলা ফসলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএডিপি প্রকল্পের ডিপিডি এস এম আমিনুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার বাড়াতে পারলে দেশের মসলা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. আব্দুল মজিদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে মসলা ফসলের রোগবালাই দমন, নিরাপদ উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

উপজেলা কৃষি কর্মকর্তা  কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হর্টিকালচারিস্ট স্যাইয়েদা দিল সালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন।

এসময় স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবস শেষে কৃষকদের মাঝে উন্নত প্রযুক্তি ও মসলা ফসল চাষ বিষয়ে পরামর্শ প্রদান করা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ