ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন রাসিক প্রশাসকের সাথে চাঁদের আলো ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ

মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:০৭:৪৭ অপরাহ্ন
মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান
প্রযুক্তিনির্ভর এই সময়ে আকাশ সংস্কৃতির আগ্রাসন, অতিমাত্রায় ভার্চুয়াল নির্ভরতা এবং অপসংস্কৃতির বিস্তারে ধীরে ধীরে বদলে যাচ্ছে সমাজের চিরচেনা মানবিক চিত্র। পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে, কমে যাচ্ছে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা। বিশেষজ্ঞদের মতে, অনলাইন আসক্তি ও অস্বাস্থ্যকর বিনোদনের প্রভাবে নতুন প্রজন্মের একটি অংশ সৃজনশীলতা হারিয়ে সহিংসতা, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের দিকে ঝুঁকে পড়ছে। খুন, ধর্ষণ, মাদকাসক্তি, কিশোর গ্যাং ও মব ভায়োলেন্সের মতো উদ্বেগজনক ঘটনাগুলোও সমাজে মানবিক সংকটের বার্তা দিচ্ছে।

এমন বাস্তবতায় তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চর্চার দিকে ফিরিয়ে আনতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সচেতনতামূলক সমাবেশ। রোববার (২৪ মে) দিনব্যাপী ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘মানবকল্যাণ পরিষদ’ ও ‘নেটজ বাংলাদেশ’। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক ও লোকসংগীত, নৃত্য, কৌতুক পরিবেশনা এবং মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে স্থানীয় নাট্যদল ‘নিশ্চিন্তপুর থিয়েটার’ সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট নিয়ে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ আহমেদ সুবর্ণ। বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা আলমগীর কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিবা ইয়াসমিন এবং মানবকল্যাণ পরিষদের কর্মকর্তা রাশেদুল আলম লিটন।

বক্তারা বলেন, “সংস্কৃতির মূল শক্তি হলো মানুষকে মানবিক করে তোলা। যখন তরুণ সমাজ নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে সস্তা বিনোদন ও অনলাইন নির্ভরতায় ডুবে যাচ্ছে, তখন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”তারা আরও বলেন, “শুধু প্রযুক্তি নয়, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে বই পড়া, নাটক, সংগীত, আবৃত্তি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে সমাজে সহিংসতা ও নৈতিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে।”

আয়োজকরা জানান, তরুণদের মাঝে মানবিকতা, দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় এমন সচেতনতামূলক সাংস্কৃতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ