ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৫১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:৫১:০৫ অপরাহ্ন
ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা
ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার নাচনমহল গ্রামের একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রোববার এলাকাবাসী আমিনুলের বাড়ির কাছাকাছি পার্শ্ববর্তী কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন দেখ গেছে। ওই যুবককে কুপিয়ে হত্যা করে ওই পুকুরে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ আটক হননি। খুনের রহস্যও এখনও জানা যায়নি। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ