ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:১৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:১৯:৫৬ অপরাহ্ন
ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা
ট্রাকের পেছনে আঁকা এক নারীর ছবি বারবার চাটতে দেখা গেছে এক বৃদ্ধকে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের অংশে থাকা নারীর ছবিতে বৃদ্ধ ব্যক্তি অস্বাভাবিক আচরণ করছেন। আশপাশের লোকজন বিষয়টি দেখলেও কেউ তাকে বাধা দেননি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন যশিন্দর কৌর নামের এক ব্যবহারকারী। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওতে ট্রাকের পেছনে থাকা নারীর ছবি আঁকা নাকি পোস্টার, তা স্পষ্ট বোঝা যায়নি।

ভিডিওতে আরও দেখা যায়, আশপাশে কিছু কিশোর ও স্কুলপড়ুয়া শিক্ষার্থী দাঁড়িয়ে ঘটনাটি দেখছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বহু নেটিজেন। অনেকেই ঘটনাটিকে অস্বস্তিকর, অশোভন ও মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

ভিডিও পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ঘটনাটি ভারতের বিহারের একটি এলাকার। সেখানে বলা হয়, নারীরা তো বটেই, এখন নারীদের পোস্টারও নিরাপদ নয়। তবে ভিডিওটির স্থান, সময় বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কমেন্টে এক ব্যবহারকারী লেখেন, কোনও সুস্থ মানুষ এ ধরনের আচরণ করতে পারে না। আরেকজনের মন্তব্য, এ ধরনের ঘটনা বরদাস্ত না করে পুলিশের কাছে অভিযোগ করা উচিত। কেউ কেউ সমাজে পর্নোগ্রাফির সহজলভ্যতা ও সামাজিক অবক্ষয়কে দায়ী করেছেন।

তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা