ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশ ছাড়ার পর ফেসবুকে ‘বিদায়’ জানালেন মাহি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:২১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:২১:১৮ অপরাহ্ন
দেশ ছাড়ার পর ফেসবুকে ‘বিদায়’ জানালেন মাহি ছবি: সংগৃহীত
ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি দেশে নেই। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছেন অভিনেত্রী। সেখানে অবস্থান করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। যা জল্পনা তৈরি করেছে ভক্ত ও দর্শক মহলে।

দেশ ছাড়ার পর বৃহস্পতিবার (১৯ জুন) একটি রহস্যময় ফেসবুক পোস্ট করেন মাহি। সেখানেই তিনি জানান, দেশ ছেড়ে আমেরিকায় আছেন তিনি।
 
ফ্লাইটে থাকার মুহূর্তের ৬টি ছবি আপলোড করেন। ক্যাপশনে রহস্যের জন্ম দিয়ে লেখেন, সব ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।
 
পোস্টের পরই ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন মাহি। অনেক নেটিজেন আবার অভিনেত্রীর দেশ ছাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশও করছেন।
 
এ প্রসঙ্গে মাহিয়া মাহির সঙ্গে কথা হলে সংবাদমাধ্যমে তিনি বলেন, দেশ ছেড়ে একেবারে চলে আসেনি। আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।

মাহি আরও বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে তাই আজ এলাম। 

ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি অভিনেত্রী। হেসে এড়িয়ে যান।
 
‘ভালোবাসার রঙ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহির। ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। দেশ ও জনগণের সেবার জন্য সিনেমায় ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও আসার আগ্রহ রয়েছে অভিনেত্রীর।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক