ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৯:১০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৯:১০:০৯ অপরাহ্ন
​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪ ​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মতিহার, রাজপাড়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মোঃ মুন্না (৩৫), মতিহার থানার খোজাপুর পূর্বপাড়া এলাকার মো. সোহাগ শেখ ওরফে হাসু (৩৩), নওগাঁর মহাদেবপুর থানার হাতিমন্ডলা গ্রামের মো. গোলাম মোস্তফা কামাল (৪৫) এবং রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের মো. আল আমিন (৩৪)।

পুলিশ জানায়, শনিবার (২৪ মে) দুপুর পৌনে ২টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে মুন্নাকে আটক করা হয়। একইদিন রাত সাড়ে ৩টার দিকে মতিহার থানার খোজাপুর পূর্বপাড়া এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার (২৩ মে) রাত সোয়া ১১টার দিকে কামাল ও আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মুন্নার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। সোহাগের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এছাড়া কামালের কাছ থেকে ৫৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন ও ৩২০ টাকা এবং আল আমিনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মুন্নার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে আল আমিনের বিরুদ্ধে একই থানায় ৬টি মাদক মামলা ও একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার