ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৮:০১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৮:০১:৫৯ অপরাহ্ন
আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ
দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। একইসঙ্গে তাদের বর্তমান জীবনযাপন ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের পতেঙ্গাস্থ এলিট হলে মহাপরিচালক, র‌্যাব ফোর্সেসের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় এলাকার আত্মসমর্পণকৃত ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান। এ সময় র‌্যাব-৭ চট্টগ্রামের কর্মকর্তারা, সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাহিনীটি সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, খুনি, অপহরণকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে র‌্যাব-৭ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

সংস্থাটি আরও জানায়, র‌্যাব-৭ চট্টগ্রামের বিশেষ অভিযান ও নিবিড় তদারকির মাধ্যমে ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন জলদস্যুকে আত্মসমর্পণে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে উপকূলীয় এলাকায় জলদস্যুতা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিকল্প ব্যবস্থা হিসেবে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের পর থেকে তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা, প্রণোদনা এবং ঈদ উপহার প্রদান করা হচ্ছে বলে জানায় র‌্যাব।

মতবিনিময় সভায় আত্মসমর্পণকৃত ব্যক্তিরা র‌্যাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এসব উদ্যোগ তাদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক ও সুন্দর জীবনযাপনে অনুপ্রাণিত করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা