ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে স'মিলে অজ্ঞাত যুবকের মরদেহ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ৩ ১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক লিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ নখ পরিষ্কার রাখলেই যত্ন নেওয়া হয় না, ধরন বুঝে মাখতে হবে প্যাকও! শান্ত কেমিস্ট্রি’র আয়োজনে এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী আগামি ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো নকল বিড়ি বন্ধে পাবনায় ডিসি অফিসে শ্রমিকদের মানববন্ধন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৬:৫১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৬:৫১:৩২ অপরাহ্ন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি ফাইল ফটো
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা এর পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন নিশ্চিতকল্পে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। 

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯ (১) এর (ক), ২৯ (১) এর (খ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ২৫ মে ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে ৩১ মে ২০২৬ সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন (সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত অন্যান্য বাহিনীর সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত সদস্য ব্যতীত), আতশবাজি, পটকা ফুটানো, বাইক রেসিং, ডিজে পার্টি, লাউড স্পিকার, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উল্লিখিত সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

২৩ মে ২০২৬, শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯