ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ দুই মাদক কারবারী গ্রেফতার তানোরে বিক্ষোভ সমাবেশ থেকে আসামি আটকের আল্টিমেটাম পতেঙ্গা ঘাটে ট্রলার অভিযান: ৫ লাখ ইয়াবাসহ ৯ জন আটক বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি'র গণবিজ্ঞপ্তি মোহনপুরে রোদে পুড়ে দায়িত্বে অবিচল পুলিশ সদস্যরা এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অম্বল একেবারে নির্মূল করতে খেতে হবে একটি বিশেষ ধরনের চা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:১৩:৫৯ অপরাহ্ন
অম্বল একেবারে নির্মূল করতে খেতে হবে একটি বিশেষ ধরনের চা ফাইল ফটো
অম্বল চিরতরে দূর হবে এমন টোটকা এখনও জানা যায়নি। কিন্তু একটি বিশেষ রকম চা নিয়ে এখন খুব চর্চা চলছে। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, শুধু আদা নয়, আরও কিছু উপকরণ মিশিয়ে এমন ভেষজ চা তৈরি করা যায় বাড়িতেই, যা নিয়মিত পান করলে গ্যাস-অম্বল তো বটেই, কোষ্ঠকাঠিন্য়ের সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে।

বাঙালি বরাবরই চা-প্রেমী। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে সকালই ঠিক জমে না। তবে এখন দুধ-চিনি দিয়ে মালাই চা বানিয়ে খাওয়ার অভ্যাস অনেকটাই কমেছে। অম্বলের ভয়েই হোক বা ওজন কমানোর জন্যই হোক, গ্রিন টি, নানা রকম ভেষজ চা খাওয়ার চল হয়েছে বাঙালি বাড়িতেও। হিবিসকাস টি, ক্যামোমাইল টি, পেপারমিন্ট টি— এমন নানা ধরনের চা পাওয়া যাচ্ছে বাজারে। তবে এগুলি সবই কেনা চা। স্বাদ বাড়াতে তাতে নানা রকম কৃত্রিম উপাকরণও মেশানো হয়। তাই এমন চা যদি বাড়িতেই বানানো যায়, তা হলে কেমন হয়?

কী ভাবে বানাবেন?

উপকরণ: ১ ইঞ্চির মতো আদা, ১টি দারচিনির টুকরো, আধ চা-চামচ শুকনো আদার গুঁড়ো, দেড় চামচ তুলসিপাতা, ৩টি গোটা গোলমরিচ, ১ চামচ অরিগ্যানো, ২টি রসুনের কোয়া, ২টি ছোট এলাচ, ১/৪ চামচ মৌরি, ১ চামচ জোয়ান, আধ চামচ হলুদ, ১ চামচ মধু।

প্রণালী: সসপ্যানে দু’কাপের মতো জল গরম করুন। এতে মধু ছাড়া বাকি সব উপকরণ মেশাতে হবে। এলাচ, দারচিনি, আদা থেঁতো করে দিলেই ভাল। জল ফুটতে শুরু করলে ঢেকে দিন ৫ মিনিটের জন্য। জলের রং বদলাতে থাকবে। সুন্দর গন্ধ বার হবে। এ বার গ্যাস বন্ধ করে চা ছেঁকে নিয়ে তাতে মধু মিশিয়ে খান। রোজ সকালে খালি পেটে এই চা খেলে অম্বল, অ্যাসিড-রিফ্লাক্সের সমস্যা দূর হবে। ঘন ঘন ওষুধ খাওয়ারও দরকার পড়বে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা