ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৬:২২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৬:২২:৫৯ অপরাহ্ন
পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো
রাজশাহীর পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা এলাকায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। পাশাপাশি টপসয়েল কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়াই কৃষিজমির শ্রেণি পরিবর্তনের উদ্দেশ্যে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয় এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধ করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘ফসলি জমির টপসয়েল কাটা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কোনোভাবেই আবাদযোগ্য জমি নষ্ট করতে দেওয়া হবে না। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।’

এ ঘটনায় অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমির টপসয়েল কাটা ও কৃষিজমি বিনষ্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা