ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫৮:৫১ অপরাহ্ন
লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড ছবি: সংগৃহীত
বিরল রেকর্ডই বটে! মার্ক আন্দ্রে টের স্টেগেন একই মৌসুমে লিগ শিরোপা জেতা ও তার দলের লিগ থেকে অবনমন দেখলেন।

জার্মান এই গোলরক্ষক বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা। মৌসুমের শেষদিকে বার্সা থেকে ধারে গিয়েছেন জিরোনায়। সেই জিরোনাকে নেমে যেতে হচ্ছে দ্বিতীয় সারির লিগে। পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে তারা।

জিরোনার অবনতির জন্য জার্মান এই গোলরক্ষকের খুব বেশি দায় নেই। শীতকালীন ধারে যোগ দেওয়ার পর মৌসুমের দ্বিতীয় ভাগে তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন। ওই দুই ম্যাচের মধ্যে গেতাফের বিপক্ষে জিরোনা ১-১ গোলে ড্র ও রিয়াল ওভেইদোর বিপক্ষে ১-০ গোলে হারে।

ধারে যাওয়ার আগেও স্টেগেন সেপ্টেম্বর ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন প্যাটেলার টেন্ডন ছিঁড়ে যাওয়া এবং পিঠের সমস্যার কারণে। বার্সার হয়ে ২০২৫-২৬ মৌসুমে মাত্র এক ম্যাচ খেলেছিলেন তিনি। এই তারকার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যদিও বার্সেলোনার সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত, তবুও কাতালান ক্লাবে থাকা কঠিন বলেই মনে হচ্ছে, কারণ অনেক আগেই তিনি প্রথম পছন্দের গোলরক্ষকের মর্যাদা হারিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো ডিপোর্টিভোর প্রতিবেদনে বলা হয়েছে, তার উচ্চ বেতন, চোটের ইতিহাস এবং বয়সের কারণে তাকে বিক্রি করা কঠিন। দ্রুত সমাধানের সম্ভাবনাও কম, কারণ স্টেগেন নিজেই বার্সেলোনায় থাকতে চান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা