ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার

লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫৮:৫১ অপরাহ্ন
লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড ছবি: সংগৃহীত
বিরল রেকর্ডই বটে! মার্ক আন্দ্রে টের স্টেগেন একই মৌসুমে লিগ শিরোপা জেতা ও তার দলের লিগ থেকে অবনমন দেখলেন।

জার্মান এই গোলরক্ষক বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা। মৌসুমের শেষদিকে বার্সা থেকে ধারে গিয়েছেন জিরোনায়। সেই জিরোনাকে নেমে যেতে হচ্ছে দ্বিতীয় সারির লিগে। পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে তারা।

জিরোনার অবনতির জন্য জার্মান এই গোলরক্ষকের খুব বেশি দায় নেই। শীতকালীন ধারে যোগ দেওয়ার পর মৌসুমের দ্বিতীয় ভাগে তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন। ওই দুই ম্যাচের মধ্যে গেতাফের বিপক্ষে জিরোনা ১-১ গোলে ড্র ও রিয়াল ওভেইদোর বিপক্ষে ১-০ গোলে হারে।

ধারে যাওয়ার আগেও স্টেগেন সেপ্টেম্বর ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন প্যাটেলার টেন্ডন ছিঁড়ে যাওয়া এবং পিঠের সমস্যার কারণে। বার্সার হয়ে ২০২৫-২৬ মৌসুমে মাত্র এক ম্যাচ খেলেছিলেন তিনি। এই তারকার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যদিও বার্সেলোনার সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত, তবুও কাতালান ক্লাবে থাকা কঠিন বলেই মনে হচ্ছে, কারণ অনেক আগেই তিনি প্রথম পছন্দের গোলরক্ষকের মর্যাদা হারিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো ডিপোর্টিভোর প্রতিবেদনে বলা হয়েছে, তার উচ্চ বেতন, চোটের ইতিহাস এবং বয়সের কারণে তাকে বিক্রি করা কঠিন। দ্রুত সমাধানের সম্ভাবনাও কম, কারণ স্টেগেন নিজেই বার্সেলোনায় থাকতে চান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু