ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বরুণ ধবনের সঙ্গে মৌনী রায়ের নয়া সমীকরণ, দেখে তাজ্জব বলিউড

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৪৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৪৭:০৫ অপরাহ্ন
বরুণ ধবনের সঙ্গে মৌনী রায়ের নয়া সমীকরণ, দেখে তাজ্জব বলিউড ছবি: সংগৃহীত
৩৯ বছরের ছেলের ৪০ বছরের মা! বরুণ ধবন আর মৌনী রায়। ‘হ্যায় জওয়ানী তো ইশক হোনা হ্যায়’ ছবিতে এঁরাই নাকি পুত্র আর মা। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রথম ঝলক দেখে তাজ্জব বিনোদনদুনিয়া। পর্দা বলে এই সমীকরণও সম্ভব? প্রশ্ন উঠেছে বলিউডের অন্দরে।

মৌনী কোনও ভাবেই বরুণের মায়ের চরিত্রে অভিনয়ের জায়গায় পৌঁছোননি। অথচ ট্রেলার বলছে, তিনি নাকি সেই ভূমিকাতেই। কী করে সম্ভব? জানা গিয়েছে, পর্দায় মৌনী বরুণের মা হলেও তিনি ‘নকল’ মা। তিনি বরুণের জন্মদাত্রী নন। ছবিতে ঘটনাচক্রে অর্থের বিনিময়ে বরুণ অভিনেত্রীকে ‘মা’ হিসাবে পরিচয় দিতে বাধ্য হবেন। যদিও এই ব্যাখ্যা নাকি মনঃপুত হয়নি নেটাগরিকদের। তাঁরা মন্তব্য বিভাগে সাফ জানিয়েছেন, এই ‘গল্প’ বিশ্বাসযোগ্য নয়। অনেকে পাল্টা প্রশ্ন তুলেছেন, কাজ পাচ্ছেন না বলেই কি বরুণের মায়ের চরিত্রে দেখা যাবে মৌনীকে?

কিছু নেটাগরিকের এ রকম ধারণাকে সমর্থন করেছেন অধিকাংশ জন। তাঁরাও স্পষ্ট জানিয়েছেন, বরুণের ‘মা’ হিসাবে মৌনীকে তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না। যদিও এই ধরনের ঘটনা নতুন নয়। ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে সমবয়সি হয়েও সুনীল দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন নার্গিস। সাম্প্রতিক ছবি ‘রাজা শিবাজী’তে রিতেশ দেশমুখের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ভাগ্যশ্রী। কিন্তু বাস্তবে, ভাগ্যশ্রী মাত্র ১০ বছরের বড় রিতেশের থেকে। তবে স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে দাম্পত্য ভাঙার গুঞ্জনের মধ্যেই ফের খবরের শিরোনাম মৌনী। এ বার যদিও বরুণের ‘মা’ হওয়ার কারণে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন