ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৩১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৩১:৩৮ অপরাহ্ন
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে।

রোববার (২৪ মে) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের জবাবে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা যে আদালতে সেটির ছুটি বাতিলের চিন্তা করছেন প্রধান বিচারপতি। আইন মন্ত্রণালয় এ বিষয়টি দেখছে। সবকিছু মিলিয়ে আশা করছি, খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, সমাজ সংস্কার প্রয়োজন। কিছু কিছু অপসংস্কৃতির ছায়া আমাদের সমাজে পড়েছে। ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। দ্রুততম সময়ে যেন অপরাধীরা গ্রেপ্তার হয়, সেদিকে সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হচ্ছে। গত ৩ মাসে এ ধরনের প্রতিটি ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে সফল হয়েছি। ভবিষ্যতেও এ জাতীয় ঘৃণ্য অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামনে যে পাসপোর্ট ইস্যু করা হবে তাতে আগের মতোই ‘এক্সপেক্ট ইসরায়েল’ যুক্ত করবো। এটি দেশের গণমানুষের চাহিদাও বটে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় ভিসা পেইজে ব্যক্তিতান্ত্রিক চর্চা লক্ষ্য করা গেছে। যেটি দেশের অধিকাংশ জনগণ এবং সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে না। সে ক্ষেত্রে এখন পাসপোর্ট পেইজকে দেশের মানুষের চাহিদা অনুসারে সাজানোর চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিচ্ছবি-প্রতিনিধিত্ব, সংস্কৃতি দেখা যাবে পাসপোর্টে, সেখানে কোনো দলীয় চিন্তা দেখা যাবে না। এ সময় ভবিষ্যতে মুদ্রার মধ্যে বীর শ্রেষ্ঠদের ছবি দেখা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ৩১ দফার মধ্যে একটি দফা রাখা হয়েছিল- আমরা ভবিষ্যতে একটি রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেবো। সে জায়গায় এখনও আছি। কিন্তু সেটি এখনই করা হবে কিনা, এ বিষয়টি বিবেচনায় রাখিনি; কারণ আমাদের অগ্রাধিকারের মধ্যে আরও অনেক কাজ আছে। যখন প্রয়োজন হবে অবশ্যই আমরা রিকনসিলিয়েশন গঠনের উদ্যোগ নেবো। তার টার্মস ও রেফারেন্স কি হবে সেটি তখন নির্ধারণ হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারে কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি। আমরা এখনও চাই, আইনানুগ প্রক্রিয়ায় প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী ভারত সরকার তাকে ফেরত পাঠাবে। আমরা চাই, তিনি বিচারের মুখোমুখি হন।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সমাজের অগ্রগতির জন্য মুক্ত গণমাধ্যম অবশ্যই প্রয়োজন। তবে সামাজিক শৃঙ্খলা, সোশ্যাল হারমনি যেন রক্ষিত থাকে সেদিকে লক্ষ্য রেখেই এই স্বাধীনতা প্রয়োগ করতে হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার