ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা

লালপুরে প্রতিপক্ষের হামলায় সিবিএর সভাপতি, সম্পাদক সহ ৪জন আহত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:২৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:২৬:৪৬ অপরাহ্ন
লালপুরে প্রতিপক্ষের হামলায় সিবিএর সভাপতি, সম্পাদক সহ ৪জন আহত লালপুরে প্রতিপক্ষের হামলায় সিবিএর সভাপতি, সম্পাদক সহ ৪জন আহত
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি, সাধারণ সম্পাদক সহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে অপর পক্ষের বিরুদ্ধে। এঘটনায় সিবিএর নেতাকর্মী ও সুগার মিলের শ্রমিক কর্মচারীরা ৪ঘন্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেন।

এঘটনায় নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের নিকট লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ২৩ মে সকাল এগোরাটার দিকে সুগার মিল চত্বরে সিবিএ সদস্য মোঃ ছবির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাচ্চুকে অপর পক্ষ সিবিএর সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল হাসান মধু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল হালিম ও প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান চার জন মিলে মারধর করে হত্যা করার হুমকি দেয়। এবং পরদিন ২৪ মে সকাল আট ঘটিকার দিকে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে সিবিএর সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কে অপর পক্ষের রাকিবুল হাসান মধু, আব্দুল হালিম সহ বহিরাগত ১০/১২ জন সন্ত্রাসী মিলে মারধর করতে থাকলে সুগার মিলের শ্রমিক কর্মচারীরা তাদের উদ্ধার করে। এঘটনার জের ধরে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মিলের কার্যক্রম বন্ধ রাখেন।

লিখত অভিযোগে তারা আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব মিলের ব্যবস্থাপনা পরিচালককে নিতে হবে। এবিষয়ে সিবিএর সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মনি বলেন, আমাদের সাথে সভাপতি ও সম্পাদক সমন্বয় না করায় কথা কাটাকাটি হয়েছে।

এঘটনায় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুইঁয়া বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন