ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ঈদকে সামনে রেখে চারঘাটে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:২৩:০০ অপরাহ্ন
ঈদকে সামনে রেখে চারঘাটে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার ঈদকে সামনে রেখে চারঘাটে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
ঈদকে সামনে রেখে মাদক বিক্রির উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমান কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মফেজ আলী ও লাইলি আক্তার। অভিযানে শলুয়া ইউনিয়নে লাইলি আক্তারের বাড়ি থেকে ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে একটি চক্র বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চলতি মাসে রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৫১৬টি মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ভারত থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচার হয়ে দেশে প্রবেশ করছে। এসব মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার