ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্তের পথে!

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:১৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:১৯:৪৯ অপরাহ্ন
আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্তের পথে! ছবি: সংগৃহীত
আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্তের পথে। কী ভাবে এই চুক্তি চূড়ান্ত করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। এখন যে পর্যায়ে আলোচনা চলছে, তার মূল লক্ষ্যই হল যুদ্ধের অবসান ঘটানো। এমনই জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তবে একই সঙ্গে নিজেদের শর্তের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

ইরানের সংবাদসংস্থা ‘তাসমিন’ জানিয়েছে ইসমাইলের বক্তব্য উদ্ধৃত করেছে। আমেরিকার সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে ইরান। ইসমাইলের কথায়, ‘‘ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা অব্যাহত রাখার উদ্দেশেই পাকিস্তানি প্রতিনিধি দল তেহরানে রয়েছে।’’

ইসমাইল জানিয়েছেন, ইরানের ১৪ দফা প্রস্তাবকে সামনে রেখে যুদ্ধ অবসানের পথ খোঁজার কাজ চলছে। এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আমেরিকার বিরুদ্ধে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ইসমাইল। তিনি মনে করেন, আলোচনা সদার্থক হওয়ার অর্থ এই নয় যে আমেরিকা এবং ইরান এতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও সমঝোতায় পৌঁছনো যাবে। এখন আলোচনা যে পর্যায়ে রয়েছে, তাতে বরং বলা যায়, কিছু নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছনো যাবে।

হরমুজ প্রণালী প্রসঙ্গে ইসমাইল স্পষ্ট জানান, এই জলপথের সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই। তাঁর কথায়, ‘‘উপকূলীয় দেশ হিসাবে আমাদের এবং ওমানের মধ্যে একটি কার্যপ্রণালী নির্ধারণ করা উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ওই জলপথ গুরুত্ব সম্পর্কে আমরা অবহিত।’’

প্রসঙ্গত, রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। অপেক্ষা শুধু ঘোষণার। নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা অনেকটাই হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে শুধু কিছু বিষয় চূড়ান্ত হওয়া বাকি মাত্র। তার পরেই মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘‘চুক্তিটি চূড়ান্ত হওয়ার দিকে। বর্তমানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। শীঘ্রই তা ঘোষণা হবে। ট্রাম্প এ-ও জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার