ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

সিরাজগঞ্জে বাস উল্টে খাদে পড়ে যাত্রী নিহত

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:০৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:০৬:৪৯ অপরাহ্ন
সিরাজগঞ্জে বাস উল্টে খাদে পড়ে যাত্রী নিহত ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চার যাত্রী।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি নুরে আলম।

নিহত আয়নাল হক (৫৮) উপজেলার পাচগাছি গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি চালের ব্যবসায়ী ছিলেন।

আহত হয়েছেন, আয়নাল হকের ছেলের বউ মিম খাতুন (২৭), তার ১০ বছর বয়সী এক সন্তান ও গাছাবাড়ি গ্রামের হাসি খাতুন (৪৮)। আহত অপরজনের পরিচয় জানা যায়নি।

ওসি নুরে আলম বলেন, জেনিন পরিবহনের বাসটি কয়েকজন যাত্রী নিয়ে কাজিপুর উপজেলা থেকে ঢাকার কোনাবাড়ি যাচ্ছিল। বাসটি ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়। গুরুতর আহত হন চার যাত্রী স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি আরও বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে খাদে পড়া বাসটি উদ্ধারের কোনো যন্ত্র আমাদের কাছে না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে।”

এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২