ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী আগামি ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো নকল বিড়ি বন্ধে পাবনায় ডিসি অফিসে শ্রমিকদের মানববন্ধন হাওড়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ধান চাষে বরেন্দ্র বদলে দেবে 'নূর ধান-১' নগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা- বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান গরমে মাইগ্রেনের ব্যথা ভোগায়, বাড়ে ভার্টিগোর সমস্যাও, যন্ত্রণা কমাতে অভ্যাস করুন তিন আসন বরুণ ধবনের সঙ্গে মৌনী রায়ের নয়া সমীকরণ, দেখে তাজ্জব বলিউড সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে প্রতিপক্ষের হামলায় সিবিএর সভাপতি, সম্পাদক সহ ৪জন আহত

হাম-উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:১০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:১০:৫৮ অপরাহ্ন
হাম-উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গেই ১৬ জন মারা গেছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছে।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ জন ছাড়পত্র পেয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। আর এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ জন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯