ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:০৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:০৪:২৬ অপরাহ্ন
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩ ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন: ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্যা (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণ হলে অক্যমং তংচঙ্গ্যা নামে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।
 
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪