রাজশাহীর পুঠিয়া পৌরসভার তাহেরপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ড্রেনের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে পৌরসভা কর্তৃপক্ষ ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।
শনিবার (২৩মে) পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাশ ড্রেন পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন।
নাগরিকগণের ভোগান্তি কমানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এই কার্যক্রম চলমান থাকবে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে ড্রেন থেকে ময়লা-আবর্জনা অপসারণ করছেন, যাতে পানি চলাচল স্বাভাবিক থাকে এবং বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি না হয়।
সম্পূর্ণ ড্রেন পরিষ্কার না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। সকল নাগরিককে ড্রেনে ময়লা না ফেলার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

আলিফ হোসেন