ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক লিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ নখ পরিষ্কার রাখলেই যত্ন নেওয়া হয় না, ধরন বুঝে মাখতে হবে প্যাকও! শান্ত কেমিস্ট্রি’র আয়োজনে এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী আগামি ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো নকল বিড়ি বন্ধে পাবনায় ডিসি অফিসে শ্রমিকদের মানববন্ধন হাওড়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ধান চাষে বরেন্দ্র বদলে দেবে 'নূর ধান-১' নগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা- বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান গরমে মাইগ্রেনের ব্যথা ভোগায়, বাড়ে ভার্টিগোর সমস্যাও, যন্ত্রণা কমাতে অভ্যাস করুন তিন আসন

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৪:৫২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৪:৫২:৪০ অপরাহ্ন
রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নিম্নআয় ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ লাঘবে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। অতীতে মানুষের অধিকার নিয়ে রাজনীতি করা হলেও প্রকৃত অসহায় মানুষরা তাদের ন্যায্য সহায়তা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে।”

এ সময় তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব প্রফেসর আব্দুর রাজ্জাক, পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. সুলতান আহমেদ, মো. আব্দুল সালাম, পারিলা ইউনিয়নের আহ্বায়ক প্রফেসর মো. রেজাউল করিম, হুজুরীপাড়া ইউনিয়নের আহ্বায়ক মো. হিসাব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯