ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

তেহরানে হাসপাতালে ইসরায়েলি হামলা, ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:০৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:০৪:৩২ অপরাহ্ন
তেহরানে হাসপাতালে ইসরায়েলি হামলা, ভয়াবহ জবাবের হুঁশিয়ারি ইরানের ছবি: সংগৃহীত
এক সপ্তাহ ধরে চলমান হামলা-পাল্টা হামলার মাঝে ইরানের রাজধানী তেহরানের আরেকটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসপাতালে ইসরায়েলি হামলার এই তথ্য জানিয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান এক বিবৃতিতে বলেছেন, এ নিয়ে তৃতীয় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রও নির্মমভাবে ইহুদিবাদী শত্রুদের আক্রমণের শিকার হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গত সাত দিনে কাপুরুষোচিত আগ্রাসনের মাঝে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের ছয়টিরও বেশি ঘটনা ঘটিয়েছে।’’

• ইরানের প্রেসিডেন্টের কঠোর হুঁশিয়ারি
এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানের বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাত অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার নীতি বজায় রাখি।’’

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব, যখন ইহুদিবাদী শত্রুরা তাদের আগ্রাসন বন্ধ করবে এবং সন্ত্রাসবাদী উসকানি দেওয়া থেকে বিরত থাকার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেবে।’’

ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের এই প্রেসিডেন্ট বলেন, যদি তারা তা না করে, তাহলে ইরান আরও শক্তিশালী ও ভয়াবহ প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’’

অন্যথায় শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে, বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানি প্রেসিডেন্ট। সূত্র: বিবিসি, আলজাজিরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার