ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:১০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:১০:২৭ অপরাহ্ন
ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ ঈদ উপলক্ষে কেশরহাট পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে পৌরসভা এলাকার ৩ হাজার ৮৫ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দিতে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, পৌরসভার সচিব মজিবুর রহমান এবং কেশরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্তৃপক্ষরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সরকারের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার