ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৯:০৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৯:০৫:৫৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও বইমেলার প্রস্তুতির মধ্যেই ঝড় ও বৈরী আবহাওয়ায় ভেঙে গেছে কয়েকটি স্টল। এ ঘটনায় আয়োজক ও প্রকাশকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। পরে দমকা হাওয়া ও ঝড় শুরু হলে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায়, পাশাপাশি বাঁশের তৈরি কাঠামোও ভেঙে পড়ে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবির স্মৃতিবিজড়িত এলাকায় বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে খাল পুনঃখনন কাজের উদ্বোধনেরও প্রস্তুতি চলছিল। উদ্বোধনের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে।

মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক কষ্ট ও ব্যয়ে স্টল প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ঝড়ে মুহূর্তেই বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু প্রস্তুত করার চেষ্টা চলছে।

আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা