ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৮:৫৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৮:৫৩:১৭ অপরাহ্ন
তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সভা অনুষ্ঠিত তানোরে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে কৃষক সভা অনুষ্ঠিত
রাজশাহীর তানোরে কোল্ড স্টোরেজ মালিকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষকদের নিয়ে মতবিনিময়  সভার আয়োজন করা  হয়েছে।

শনিবার (২৩মে) বিকেলে তানোর গোল্লাপাড়া  বাজার মাঠে এ সভার আয়োজন করা হয়।   রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ অধ্যাপক মজিবুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ঠ আলু ব্যবসায়ী আহাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ডঃ ওবাইদুল্লা,তানোর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনিসুল হক, তানোর পৌর জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোকছেদ আলী,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা,
তানোর পৌরসভা ৫নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন ও মাহাবুর চৌধুরীপ্রমূখ।

বক্তারা বলেন, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নামে অতিরিক্ত ভাড়া আদায় করায় সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।সভায় ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত এ সমস্যার সমাধান এবং কোল্ড স্টোরেজ ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার আলু ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত