ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৮:০৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৮:০৮:২৬ অপরাহ্ন
২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে ২৪ ঘণ্টায় ৩৫ জাহাজ হরমুজ পার হল ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বয়ে
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে যে, অনুমোদন প্রাপ্তি এবং আইআরজিসি নৌবাহিনীর সমন্বয়ের পর গত ২৪ ঘণ্টায় তেল ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ ও অন্যান্য বাণিজ্যিক জাহাজসহ ৩৫টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে: "গত ২৪ ঘণ্টায়, তেল ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজসহ ৩৫টি নৌযান প্রয়োজনীয় অনুমতিপত্র প্রাপ্তির পর, আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ সমন্বয়ে ও প্রদত্ত নিরাপত্তার অধীনে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।"

আইআরজিসি নৌবাহিনী আরও জোর দিয়ে বলেছে: "এটি উল্লেখযোগ্য যে, হরমুজ প্রণালীতে মার্কিন সন্ত্রাসী বাহিনীর আগ্রাসনের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা সত্ত্বেও, আইআরজিসি নৌবাহিনী সামুদ্রিক জাহাজ চলাচল এবং বিশ্ব বাণিজ্যের ধারাবাহিকতার জন্য একটি নিরাপদ পানিপথ প্রতিষ্ঠা করেছে।"

ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইয়েলি আগ্রাসন শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ইরান বলেছে, দেশটি এখানে শত্রু-ভাবাপন্ন দেশগুলো ছাড়া বিশ্বের সব দেশের বাণিজ্য জাহাজকে চলাচলের সুযোগ দেবে সমন্বয় ও অনুমতি-সাপেক্ষে। 

নিরাপত্তাসহ নানা সেবা-প্রদানের ব্যবস্থাসহ ইরান এখানে টোল আদায়ের ব্যবস্থাও চালু করেছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা