ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৭:০৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৭:০৫:০৩ অপরাহ্ন
এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন
চলতি বছরের এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে পরীক্ষক ও শিক্ষকদের জন্য বিস্তারিত নির্দেশনা ও বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (২৩ মে) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়।

বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী এবারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি বিষয়ের জন্য পৃথক নির্দেশনা ও মানবণ্টন নির্ধারণ করা হয়েছে।

উচ্চতর গণিত: দুইটি পরীক্ষণ বাধ্যতামূলক

উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬) পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক পরীক্ষার্থীকে দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে।

প্রতিটি পরীক্ষণের নম্বর বণ্টন:

পরিকল্পনা প্রণয়ন: ২
সঠিক প্রক্রিয়া অনুসরণ: ৩
লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ: ৩
ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন: ২

এ ছাড়া মৌখিক অভীক্ষার জন্য ৫ নম্বর বরাদ্দ থাকবে, যা পাঠ্যসূচি ও পরীক্ষণের ওপর ভিত্তি করে নেওয়া হবে।

পদার্থবিজ্ঞান: লটারির মাধ্যমে পরীক্ষণ নির্বাচন

পদার্থবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫। শিক্ষকদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লেখিত পরীক্ষণ থেকে লটারির ভিত্তিতে একটি পরীক্ষা নির্বাচন করে তা সম্পন্ন ও বর্ণনা করতে হবে।

নম্বর বণ্টন:

তত্ত্ব: ৩
উপকরণ: ১
ছক/ডাটা: ৬
হিসাব: ২
ফলাফল: ১
সতর্কতা ও আলোচনা: ২
মৌখিক পরীক্ষা: ৫
ব্যবহারিক খাতা: ৫

রসায়ন: ব্যবহারিক খাতা বাধ্যতামূলক

রসায়ন (বিষয় কোড: ১৩৭) পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে প্রদত্ত পরীক্ষণসমূহ থেকে লটারির মাধ্যমে একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে।

নম্বর বণ্টন:

তত্ত্ব বা মূলনীতি: ২
যন্ত্র/উপকরণ সংযোজন: ৩
কাজের ধারা ও সতর্ক প্রক্রিয়া অনুসরণ: ৫
উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ: ৩
সতর্কতা: ২
ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন: ৫

বোর্ড জানিয়েছে, ব্যবহারিক খাতা বা শিট উপস্থাপন বাধ্যতামূলক হলেও এর জন্য আলাদা নম্বর বরাদ্দ থাকবে না।

জীববিজ্ঞান: চিত্র অঙ্কন ও পর্যবেক্ষণে গুরুত্ব

জীববিজ্ঞান (বিষয় কোড: ১৩৮) পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। প্রশ্নে উল্লিখিত পরীক্ষণসমূহ থেকে লটারির মাধ্যমে একটি প্রশ্নের উত্তর দিতে হবে।

মূল পরীক্ষণের ১৫ নম্বরের মধ্যে থাকবে:

পরীক্ষণের নাম
উপকরণ
কার্যপদ্ধতি
চিত্র অঙ্কন ও চিহ্নিতকরণ
পর্যবেক্ষণ
সিদ্ধান্ত
সতর্কতা

এ ছাড়া:

ফলাফল ব্যাখ্যা: ৪
মৌখিক অভীক্ষা: ৪
ব্যবহারিক খাতা: ২

কৃষি শিক্ষা: মূল পরীক্ষণে ১৫ নম্বর

কৃষি শিক্ষা (বিষয় কোড: ১৩৪) ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান ২৫ এবং সময় ২ ঘণ্টা। লটারির মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে একটি পরীক্ষণ বণ্টন করা হবে।

নম্বর বণ্টন:

মূল পরীক্ষণ: ১৫
ব্যবহারিক খাতা: ৫
মৌখিক অভীক্ষা: ৫

চারু ও কারুকলা, সংগীত ও গার্হস্থ্য বিজ্ঞানেও বিশেষ নির্দেশনা

চারু ও কারুকলা (কোড: ১৪৮) বিষয়ে পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে প্রয়োজনীয় রং (জলরং ব্যতীত), জ্যামিতি বক্স, স্কেল, পেনসিলসহ অন্যান্য উপকরণ আনতে হবে। হল কর্তৃপক্ষ ব্যবহারিক উত্তরপত্র সরবরাহ করবে।

সংগীত (কোড: ১৪৯) বিষয়ে পরীক্ষার্থীদের পরিবেশিত গানের সুর, তাল, লয়, উচ্চারণ ও বাণীর ভিত্তিতে নম্বর প্রদান করা হবে।

গার্হস্থ্য বিজ্ঞান (কোড: ১৫১) বিষয়ে প্রশ্নপত্রের সেট অনুযায়ী প্রয়োজনীয় উপকরণ-যেমন ডিম, দুধ, চিনি, বাদামি কাগজ, স্কেল ও গজফিতা-এবং ব্যবহারিক খাতা সঙ্গে আনতে হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক দফতর জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষা শতভাগ স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে পরীক্ষকদের বোর্ডের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়