ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৪০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৪০:২৭ অপরাহ্ন
লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ছবি: সংগৃহীত
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমরান নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী বেদম পিটুনি দিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনার পর সদর থানায় ধর্ষণচেষ্টা মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পরে শুক্রবার রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় অভিযুক্ত ইমরান শিশুটিকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতর নিয়ে যায়।

সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে তার আর্ত-চিৎকারে লোকজন ছুটে আসে। পরে তারা ইমরানকে বেধড়ক পিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

এলাকাবাসীর অভিযোগ, অজ্ঞাত কারণে ওইদিন রাতেই ইমরানকে মুচলেকা দিয়ে মুক্তি দেয় পুলিশ। ব্যাপারটি জানার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে তার স্বজন ও স্থানীয়রা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি শুরু হয়। পরে শুক্রবার রাত ১০টার দিকে ইমরান সরকারের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ইমরান সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টিকে মিথ্যা দাবি করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইমরান। হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেই পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠাবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ