ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া

ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৩৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:৩৮:০৪ অপরাহ্ন
ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে নিজ হাতে মাটি কেটে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় স্থানীয় সাধারণ মানুষও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল পুনঃখনন কাজে অংশ নেন।

সরকারপ্রধান বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে খাল পুনঃখনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দেশজুড়ে খাল কাটা ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে প্রান্তিক অঞ্চলের খালগুলোতে পানিপ্রবাহ ফিরবে এবং কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, প্রায় ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। সেই ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় পুনরায় খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আগামী সোমবার (২৫ মে) আনুষ্ঠানিক জন্মবার্ষিকী হলেও ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার শনিবার থেকেই আয়োজন শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চ ও আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করেছেন।

সাংস্কৃতিক আয়োজন ঘিরে স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসব আয়োজনে অংশ নিচ্ছেন।

এ ছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সূচি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান