ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ অর্থ, উচ্চারণ ও ব্যাখ্যা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৪:৫৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৪:৫৬:১৬ অপরাহ্ন
‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ অর্থ, উচ্চারণ ও ব্যাখ্যা ইসলামের মৌলিক বিশ্বাস সম্বলিত বাক্য- কালিমা তাইয়্যেবা। ছবি: সংগৃহীত
ইসলামের মৌলিক বিশ্বাস সম্বলিত বাক্য- কালিমা তাইয়্যেবা। এর মাধ্যমেই ইসলামের প্রথম স্তম্ভ পূর্ণতা পায়। ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব ও মর্যাদা এটির। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব, মর্যাদা ও ফজিলত অনেক বেশি।

কালিমা তাইয়্যেবার আরবি, উচ্চারণ ও অর্থ 

لاَ اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ। (অর্থ: আল্লাহ এক আর কোনো উপাস্য নেই। হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল।)
 
লা ইলাহা ইল্লাল্লাহ’র ফজিলত 
নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের সত্তরের অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর প্রবক্তা হওয়া। (আবু দাউদ: ৪৬৭৬)
 
এ জন্য সমস্ত জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ। এক হাদিসে এসেছে,
 
أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ অর্থ: জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো- লা ইলাহা ইল্লাল্লাহ। (ইবনে মাজাহ: ৩৮০০)
 
অপর একটি হাদিসে এসেছে, মহান আল্লাহ হজরত মুসা (আ.) কে বলেন,
 
يَا مُوسَى لَوْ أَنَّ أَهْلَ السَّمَاوَاتِ السَّبْعِ وَالْأَرَضِينَ السَّبْعِ فِي كِفَّةٍ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ، مَالَتْ بِهِمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. أَخْرَجَه النَّسَائِيُّ بِسَنَدٍ صَحِيحٍ كما قال ابن حجر في فتح الباري. অর্থ: হে মুসা! সাত আসমান-জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে, সবি যদি এক পাল্লায় রাখা হয়, আর অন্য পাল্লায় শুধু ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ রাখা হয়, তবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর পাল্লাই ভারী হবে। (সুনানে কুবরা নাসায়ি: ১০৬০২)
 
কালিমা এক শপথবাক্য। এর সার কথা হলো, আমি কেবল মহান আল্লাহকে ইবাদতের উপযুক্ত মনে করি, ইহকাল ও পরকালের সব বিষয় তার কুদরতে রয়েছে বলে বিশ্বাস করি। সুতরাং আমি তারই বন্দেগি ও গোলামি করি। তাকে ভালোবাসি, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করি এবং আমি হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহর প্রেরিত সত্য নবী বলে স্বীকার করি। জীবনের সকল বিষয়ে আমি তার আনুগত্য করি, তার আনীত হেদায়েতের অনুসরণ করি। এ-ভাবে শপথ নেয়াকেই বলে ঈমান আনা, তাওহিদ ও রেসালাতের সাক্ষ্য দেয়া।
 
যে ব্যক্তি খাঁটি মনে কালিমার দুই অংশ তথা তাওহিদ ও রেসালাত স্বীকার করবে এবং কাজেকর্মে এর বহিঃপ্রকাশ ঘটাবে, এমন সৌভাগ্যবান বান্দার জন্য বড় সুসংবাদ! নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
 
مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، حَرَّمَ اللهُ عَلَيْهِ النَّارَ  অর্থ: যে ব্যক্তি খাঁটি মনে ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ’-এর সাক্ষ্য দেবে, মহান আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দেবেন। (মুসলিম: ৪৭)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার