ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:২৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:২৫:৫২ অপরাহ্ন
নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল উদ্যােগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা সদরের উত্তরবাড়ি এলাকায় অবস্থিত ঘাসফুল পরিচালিত ফস্টার চিলড্রেন কেয়ার সেন্টারের ১৫ জন এতিম শিশুদের মাঝে এ  ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়৷ 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।  সভাপতিত্ব করেন ঘাসফুল সামাজিক উন্নয়ন কর্মসূচির সহকারী পরিচালক কে এম জি রব্বানি বসুনিয়া। 

উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. কহিনূর ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম,শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, শিক্ষিকা মোছা. আফছানা মিমি প্রমুখ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঘাসফুলের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু দান নয়,  নৈতিক দায়িত্বও। ঘাসফুল যেভাবে এই শিশুদের সুরক্ষা, শিক্ষা ও লালন-পালনের দায়িত্ব নিয়ে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ১৫ জন ছিন্নমূল বাচ্চাদের হাতে ঈদ সামগ্রী ও ৩ হাজার ৫০০ করে টাকা তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক