ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:১৪:২৩ অপরাহ্ন
চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজশাহীতে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশ নেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হন। পরে সকাল সাড়ে ১০টায় সেখান থেকে মানববন্ধনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে রাজশাহী কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারিতে অংশগ্রহণকারীরা পুনরায় সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা, মতবিনিময় ও বিভাগীয় কমিটি গঠনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের সভাপতি মোঃ এহসানুল কবীর ইমন। সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মাঈন উদ্দিন আহম্মেদ।

কর্মসূচিতে আন্দোলনরত কর্মচারীরা ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত করে রাজস্ব খাতে স্থানান্তর, চাকরি নিয়মিত না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, দীর্ঘদিন কর্মরতদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৩৩০টি পুরাতন সরকারি কলেজে ১ থেকে ৩৬ বছর ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে তারা দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কলেজ অধ্যক্ষদের মাধ্যমে নিয়োগ পেলেও এখনো তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি।

বক্তারা আরও বলেন, অনেক কর্মচারীর বয়স ইতোমধ্যে ৩০ বছরের বেশি হয়ে গেছে। সামান্য বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সরকারি কলেজে সরকারি দায়িত্ব পালন করলেও তাদের চাকরি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তাই দ্রুত দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি শফিকুল ইসলাম, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আরিফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মো. মোতালেব হোসেন পাপ্পু, সহ-সভাপতি মোঃ নুরুল আমিন, মোঃ আবুল বাসার, মোঃ সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান নয়ন, উপদেষ্টা মোঃ আলফাজ হোসেনসহ অন্যরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪