ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:০৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:০৬:৪৩ অপরাহ্ন
চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২ চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা পশুর হাটে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২।

শুক্রবার বিকেল ৪টায় চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। এ সময় তিনি হাটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

র‌্যাব-১২ সূত্র জানায়, ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জসহ র‌্যাব-১২ এর আওতাধীন বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় র‌্যাব-১২, সিরাজগঞ্জে একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে।

র‌্যাব জানায়, পশুর হাটে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে হাটের চারপাশ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া জাল টাকার লেনদেন প্রতিরোধে সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক নিয়ে যাওয়ার মতো ঘটনাও প্রতিরোধে নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ