ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি

লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৬:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৬:০১:৪৫ অপরাহ্ন
লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হেকেম (বাংলাদেশ) লিমিটেডের উচ্চ ফলনশীল ভুট্টার বীজ "হেলিস-৬৬৫৫" জাতের এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

হেকেম (বাংলাদেশ) লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির জোনাল সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ মো. শহিদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানির রিজিওনাল সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. আমির হোসেন, কোম্পানির এরিয়া সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোঃ শাহিদুল ইসলাম এবং সেলস ডেভেলপমেন্ট অফিসার মো. গফুরসহ বনপাড়া টেরিটোরির সকল পরিবেশকগন।

মাঠ দিবসে বক্তারা বলেন, হেকেম (বাংলাদেশ) লিমিটেডের ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টা চাষ করে এলাকার কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন। এই জাতের ভুট্টা বিঘায় বায়ান্ন থেকে পঞ্চান্ন মন পর্যন্ত ফলন হয়ে থাকে। এই  জাতের ভুট্টার রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেশি এবং ফলন সাধারণ জাতের চেয়ে অনেক উন্নত, যা কৃষকদের অধিক লাভবান করতে সক্ষম।

অনুষ্ঠানে স্থানীয় শতাধিক ভুট্টা চাষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠ প্রদর্শনী শেষে কৃষকরা ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টা চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার