ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

এশিয়ান আরচারিতে স্বর্ণ জিতলেন আলিফ

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৪:৫২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৪:৫২:১২ অপরাহ্ন
এশিয়ান আরচারিতে স্বর্ণ জিতলেন আলিফ ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের মাটিতে লাল-সবুজের পতাকা উড়ালেন বাংলাদেশের আরচার আবদুর রহমান আলিফ। এশিয়ান কাপ আরচারিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে এক স্বর্ণ জিতেছেন তিনি। আরচারির রিকার্ভ পুরুষ এককে ফাইনালে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আর্চার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ ২৯-২৬ ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলেন।

এর আগে বিশ্বকাপ, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো টুর্নামেন্টে অংশ নিলেও কোনো পদক জিততে পারেননি আলিফ। এবারই জিতলেন, সেটা আবার স্বর্ণপদক।

স্বর্ণ জিতে সিঙ্গাপুরের মাঠে আনন্দে মেতে ওঠেন আলিফ। জড়িয়ে ধরেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে। এমন উচ্ছ্বাস তো হবেই! এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতলো বাংলাদেশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার