ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৫২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৫২:০৭ অপরাহ্ন
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
দেশে দিন দিন হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছেই। হাম ও হামের বিভিন্ন জটিল উপসর্গে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ এই ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ হাজার ১৩২টি শিশুর শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সংখ্যাটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নতুন আক্রান্তদের বেশির ভাগকেই স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হঠাৎ করে শিশুদের মধ্যে এই সংক্রামক রোগের প্রকোপ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের জ্বর, শরীরে লালচে দানা বা কাশির মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক