ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

"হাসপাতালের বেডে হামে আক্রান্ত হয়ে নিভে গেল ছোট্ট তারানুনের জীবন” ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন আরও ১১০ শিশু

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৪৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:৪৯:৪৫ অপরাহ্ন
"হাসপাতালের বেডে হামে আক্রান্ত হয়ে নিভে গেল ছোট্ট তারানুনের জীবন” ঠাকুরগাঁওয়ে  চিকিৎসাধীন আরও ১১০ শিশু ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যেই প্রাণ হারালো পাঁচ বছরের নিষ্পাপ শিশু তারানুন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানে ছোট্ট এই কন্যাশিশু। তার মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর পুরো জেলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উদ্বেগ।

শনিবার (২৩ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতে খায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নিহত তারানুন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মরিচাগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই জ্বর, শরীরে লালচে দাগ ও শ্বাসকষ্টসহ হামের তীব্র উপসর্গে ভুগছিল শিশুটি। অবস্থার অবনতি হলে গত ২০ মে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) তার মৃত্যু হয়।চিকিৎসকরা জানান, এর আগেও একবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তারানুন। সে সময় কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হঠাৎ করেই আবারও জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় ছোট্ট শিশুটি।

ডা. ইফতে খায়রুল ইসলাম বলেন, “শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। আজ পরীক্ষার রিপোর্টে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল না, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।” এদিকে, ঠাকুরগাঁওজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে অন্তত ৮ জনের শরীরে আনুষ্ঠানিকভাবে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর বা শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে আলাদা রাখাই হতে পারে ভয়াবহ এই সংক্রমণ প্রতিরোধের প্রধান উপায়।

একটি ছোট্ট প্রাণের নিভে যাওয়া যেন পুরো সমাজকে নতুন করে সতর্ক করে দিল— অবহেলা নয়, এখনই প্রয়োজন সচেতনতা ও প্রতিরোধ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪